আবৃত্তি- শিমুল মুস্তাফা
লন্ডভন্ড হয়ে গেলাম তবু এলাম।
অনেক দিন পরে মনটা অসম্ভব ভালো, অফিসে কাজের চাপ নেই, হৈ চৈ শব্দ নেই, নিজের কম্পিউটারে রবীন্দ্র সংগীত শুনছি। এমন দিন গুলো খুব সহজে পাওয়া যায়না আর, সব থেকেও মাঝে মাঝে নিজের মনের অবস্থা ঠিক থাকেনা তখন অনেক কিছুই আর করতে ইচ্ছে করেনা। অনেকদিন পরে অন্য বন্ধুদের ব্লগে ঘুরে বেড়াতে ভালো লাগছে, তাদের নতুন লেখা পড়ছি। এমন ভালো লাগা দিন গুলো প্রতিদিন কেন আমাদের জীবনে আসেনা, এখন যে গানটি শুনছি এখানে রেখে গেলাম............
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে–
আমি তাইতে কি ভয় মানি !
জানি জানি, বন্ধু , জানি–
তোমার আছে তো হাতখানি॥
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি॥
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি॥

মন ভালো নেই বলনা কিছুতেই
তবু বুঝে নেবে কে আছে
দেখো কেউ কাছে নেই তবু তুমি এগুবে
ভাঙ্গা পথ সাথী কে হবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশে আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বল কে দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এ শহরে
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশে আমি তারাময়।
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে
যদি না থাকি তা কে সরাবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশে আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায় ॥
